1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

কলেজ মাঠে হলুূদ চাষ, খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত শিক্ষার্থী!

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ার সোনাতলার ভেলুর পাড়ায় ড. এনামুল হক কলেজ মাঠে হলুদ চাষ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে মাঠ থেকে হলুদের গাছগুলো অপসারণে কলেজের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে মাত্র সাত কিলোমিটার দক্ষিণে ভেলুরপাড়া চারমাথায় ড. এনামুল হক কলেজ। জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হকের নামানুসারে কলেজটি প্রতিষ্ঠিত। এখানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাঠদান করা হয়। এ ছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি ও বিএ/বিএসএস কোর্স চালু রয়েছে। সীমানা প্রাচীর পরিবেষ্টিত কলেজ চত্বরের খেলার মাঠে রোপণ করা হয়েছে বিভিন্ন শাকসবজি ও ফলমূলের গাছ। পাশাপাশি কলেজের দুটি অ্যাকাডেমিক ভবনের সামনে বিশাল ফাঁকা জায়গায় হলুদ চাষ করা হয়েছে। বর্তমানে হলুদ গাছগুলো সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট উঁচু হয়েছে। হলুদের ক্ষেতের দুপাশ দিয়ে রয়েছে কলেজের অভ্যন্তরীণ রাস্তা। সে রাস্তা দিয়ে কলেজের দক্ষিণ পাশে লাইব্রেরিতে শিক্ষার্থীরা যাতায়াত করেন। দক্ষিণ পাশে রয়েছে কলেজের স্থায়ী মঞ্চ। কলেজচত্বরে হলুদ গাছ রোপণের কারণে শিক্ষার্থীরা খেলাধুলা ও বিনোদন বঞ্চিত হচ্ছেন। এছাড়া দীর্ঘদিন ধরে মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ রয়েছে।

 

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘অধ্যক্ষ আবদুল মালেক কলেজ মাঠে শাকসবজি ও হলুদ চাষ করায় আমরা খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছি। মাঠে হলুদ চাষ করায় মঞ্চে যাতায়াত করতে সমস্যা হওয়ায় দীর্ঘদিন ধরে অনুষ্ঠান বন্ধ রয়েছে। আমরা এসবের বিহিত চাই।

দ.ক.সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews