1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ডেঙ্গুর দাপট, কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কবে? মাধবপুরের বণিক বাড়ি পেল জেলার ‘শ্রেষ্ঠ পূজামণ্ডপ’ সম্মাননা ৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? ইতালি যাওয়ার উদ্দেশ্যে ভূমধ্যসাগরে হবিগঞ্জের ৩৫ তরুণ নিখোঁজ সুলতানা রাজিয়া: যে নারী সিংহাসনে বসেছিলেন নিজের জোরে আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ বাহুবলের জিয়া স্বপ্ন নিয়ে গিয়েছিলেন প্রবাসে, ১২ দিন পর ফিরলেন নিথর দেহে চুনারুঘাটে বনবউ খ্যাত কুটুম পাখির দেখা নিজামপুর ইউপি চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণার উদ্যোগ চার গ্রামের উন্নয়ন পরিষদের

মাধবপুরের বণিক বাড়ি পেল জেলার ‘শ্রেষ্ঠ পূজামণ্ডপ’ সম্মাননা

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নান্দনিক প্রতিমা নির্মাণ, দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ পূজামণ্ডপ—প্রথম’ সম্মাননা পেয়েছে মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের কানাই ভিলায় আয়োজিত বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলা পুলিশের কনফারেন্স রুমে পূজার সার্বিক তত্ত্বাবধায়ক রবিন বণিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পুলিশ কর্মকর্তারা, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা।

বণিক বাড়িতে এবারই প্রথম শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। বণিক বাড়ির পূজা পরিচালনা করেন মাধবপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন বনিক,রবিন বণিক, লিটন বণিক, সঞ্জয় বনিক, রিমন বনিক ও রাজিব বণিক প্রমূখ। প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সুশৃঙ্খল আয়োজনের কারণে এ স্বীকৃতি দেওয়া হয়।

সম্মাননা পেয়ে রবিন বণিক বলেন, ‘শ্রেষ্ঠ পূজামণ্ডপ’ নির্বাচিত হওয়া নোয়াগাঁও গ্রামবাসী ও আয়োজকদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন তিনি নোয়াগাঁও গ্রামবাসীর উদ্দেশে উৎসর্গ করেন। তিনি জেলা পুলিশসহ সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আরও সুন্দর আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, এবারের দুর্গাপূজায় জেলার প্রতিটি মণ্ডপে সুন্দরভাবে পূজা উদযাপিত হয়েছে। আয়োজকদের আন্তরিকতা ও সার্বিক ব্যবস্থাপনার মূল্যায়নের পাশাপাশি ভালো কাজকে উৎসাহিত করতেই এ সম্মাননা দেওয়া হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য তিনি পূজামণ্ডপের কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

স্থানীয়রা মনে করেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে পূজামণ্ডপগুলোর নান্দনিকতা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপনে আয়োজকদের আরও উৎসাহিত করবে।

দ.ক/এনএম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews