1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃতি সন্তান ড. মাহমুদুল হাসান কিবরিয়া শিক্ষা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে বিশ্বে ৪র্থ স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে এনেছেন।

Scholarly Index-এর Top 1000 Scholar 2026 র‍্যাংকিংয়ে শিক্ষা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে বিশ্বের শীর্ষ ১ হাজার গবেষকের তালিকায় স্থান পেয়েছেন তিনি। একই র‍্যাংকিংয়ে এই বিষয়ে বিশ্বে ৪র্থ স্থান অর্জন করেছেন ড. মাহমুদুল হাসান কিবরিয়া। সে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার মৃত নায়েব আলী মিয়ার পুত্র।

তার এ অসামান্য অর্জনে বানিয়াচংসহ হবিগঞ্জের শিক্ষাঙ্গন ও সুধী মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। গবেষণা, শিক্ষা ও ইসলামিক স্টাডিজে তার দীর্ঘদিনের একাডেমিক অবদানের স্বীকৃতি হিসেবেই এ আন্তর্জাতিক সাফল্যকে দেখছেন সংশ্লিষ্টরা। তার আগে তিনি ইন্দোনেশিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন।

ড. মাহমুদুল হাসান কিবরিয়ার এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বানিয়াচং তথা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক অঙ্গনে বাংলাদেশের একজন গবেষকের এমন অবস্থান দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল ড. মাহমুদুল হাসান কিবরিয়ার কঠোর শ্রম, নিষ্ঠা ও অ্যাকাডেমিক সাফল্যের পরিচয় দেয় না, বরং বিশ্ব মানচিত্রে বানিয়াচং তথা সমগ্র বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আন্তর্জাতিক গবেষণায় তাঁর এই অভাবনীয় অর্জনে বানিয়াচংয়ের সুশীল সমাজ, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। এলাকাবাসী আশা প্রকাশ করছেন, তাঁর এই কৃতিত্ব তরুণ প্রজন্ম ও উদীয়মান গবেষকদের আন্তর্জাতিক পরিমন্ডলে গবেষণায় অনুপ্রাণিত করবে।

বানিয়াচংয়ের কৃতি সন্তান ড. মাহমুদুল হাসান কিবরিয়ার এ সাফল্যে তার পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গবেষণা ও জ্ঞানচর্চায় তিনি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং বাংলাদেশের জন্য আরও সুনাম বয়ে আনবেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews