1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় বাতাসে আজও লাশের গন্ধ—স্বাধীনতার স্মৃতি, রক্তের ঋণ ও বিবেকের আর্তনাদ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস সঞ্জীব চৌধুরী : যার কবিতাই গান, গানেই বিপ্লব কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা সীমান্তে নীরব আত্মত্যাগ দামোদরপুর শ্মশানঘাটের সেবক ঘরের টিন উদ্ধার করেছে পুলিশ চুনারুঘাটে মাদ্রাসার সরকারি অনুদান নিয়ে তোলপাড়! দরিদ্রের অনুদান গেল স্বজনদের পকেটে?

চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

আগামী পাঁচ বছরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির আওতায় সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চুনারুঘাট পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ তৌফিক আনোয়ার। পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তরফদার, পৌর কর্মকর্তা লিয়াকত আলী
এ সময় পৌরসভার ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সহকারী কমিশনার (ভূমি)মোঃ তৌফিক আনোয়ার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চুনারুঘাট পৌরসভাকে সবুজ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews