1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত চেয়ারম্যান না থাকায় স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড চারপাশে কৃতী সন্তানের মেলা, তবু সমাজে এত অশান্তি কেন? আসামপাড়া বাজারে ইজারার টাকা জন্য শিশু শ্রমিককে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ হবিগঞ্জে H.B Nobo Utthan Social Organization-এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জুয়েল খান

চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার ২০২৬–২০২৭ সেশনের প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ মাগরিব চুনারুঘাট পৌর শহরের আল-মদিনা জামে মসজিদের দ্বিতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত প্রতিনিধি ও দায়িত্বশীলরা অংশ নেন।

সম্মেলনে সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং আদর্শিক নেতৃত্ব গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নৈতিকতা, দ্বীনি চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ আদর্শবান ছাত্র গঠনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, ছাত্রসমাজের কল্যাণে কাজ করা এবং উপজেলার প্রতিটি ইউনিটে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং নবগঠিত কমিটির সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি হয়।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews