1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে প্রবাসী পরিবারের উপর হামলা, প্রাণনাশের হুমকি, সায়েদ আলীসহ গ্রেফতার ৩ কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সৃষ্টির মহালীলায় মানুষ—ক্ষণিকের অতিথি মাদকমুক্ত দেশ চাই শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ চুনারুঘাটে এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ১২ সেপ্টম্বর চুনারুঘাটে ট্রাক ও লরী শ্রমিকদের ত্রি-বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি গড়ের খাল পরিষ্কারে ভিডিপির স্বেচ্ছাশ্রম, বাড়বে মাছের উৎপাদন

চুনারুঘাটে ট্রাক ও লরী শ্রমিকদের ত্রি-বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান দীপু চুনারুঘাট 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিকদের ত্রি-বার্ষিক সমাবেশ আজ (৮ সেপ্টম্বর) মঙ্গলবার বিকাল ০৪:০০ ঘটিকার সময় চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

চুনারুঘাট উপজেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক সমিতির সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক সমিতির সভাপতি মোঃ মনির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক মীর ছায়েব আলী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম ফারুক, তওহিদুল ইসলাম বাবুল, মোঃ আলমগীর চৌধুরী, শহিদুল ইসলাম শহিদ, মোঃ আব্দুল আউয়াল, ইব্রাহিম আলী, লিটন রায়, নাসির উদ্দীন ও হিরন মিয়া।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, ফটিক মিয়া, করম আলী, মোঃ আমির আলী, জসিম উদ্দিন, কামাল মিয়া ও আরজু মিয়া প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মীর সিরাজ আলী বলেন, বর্তমান বিএনপি সরকার শ্রমিকবান্ধব। বর্তমান সংসদ সদস্য জনাব আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা সবসময় শ্রমিকদের পাশে আছি এবং থাকবো।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনির মিয়া বলেন, শ্রমিকরা বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলাচল করবেন। শ্রমিকদের যে কোনো সমস্যায় হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরী সমিতি শ্রমিকদের পাশে থাকবে।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী তিন মাসের মধ্যে চুনারুঘাট উপজেলার উপকমিটির নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। একই সাথে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভা যৌথভাবে পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং প্রচার সম্পাদক জসিম উদ্দিন।

দ.ক/দিপু

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews