
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলজ পরিবেশের উন্নয়ন এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচঙে গড়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বানিয়াচং উপজেলার প্রশিক্ষিকা আকলিমা আক্তার বিউটির নেতৃত্বে ২ নম্বর ইউনিয়নের ইউনিয়ন দলনেত্রী মোছা. রুহেনা চৌধুরী ও ১৫ জন ভিডিপি সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গড়ের খাল পরিষ্কার করেন।
এ সময় খাল থেকে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ও জলজ প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। খাল পরিষ্কারের ফলে পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলজ পরিবেশের উন্নতি এবং মাছের প্রজনন ও উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমে ভিডিপি সদস্যদের অংশগ্রহণ সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
দ.ক/টিআই