1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে প্রবাসী পরিবারের উপর হামলা, প্রাণনাশের হুমকি, সায়েদ আলীসহ গ্রেফতার ৩ কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সৃষ্টির মহালীলায় মানুষ—ক্ষণিকের অতিথি মাদকমুক্ত দেশ চাই শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ চুনারুঘাটে এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ১২ সেপ্টম্বর চুনারুঘাটে ট্রাক ও লরী শ্রমিকদের ত্রি-বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি গড়ের খাল পরিষ্কারে ভিডিপির স্বেচ্ছাশ্রম, বাড়বে মাছের উৎপাদন

মাদকবিরোধী ভূমিকার জন্য ওসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করল ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট

মোঃ আমীর হোসেন সোহাগ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে চুনারুঘাট থানায় যান ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎকালে মাদক, অপরাধ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা এবং বিশেষ অবদান রাখায় চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলামকে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সভাপতি সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ, সিনিয়র সহ-সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মোঃ আল আমিন, সম্মানিত সদস্য ঈশা খান, শিক্ষানবিশ অ্যাডভোকেট মিলন আহমেদ ও জালাল উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

ক্লিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মাদক ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুনারুঘাটকে মাদকমুক্ত ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের জনকল্যাণমূলক উদ্যোগে তারা সহযোগিতা অব্যাহত রাখবেন।

ক্রেস্ট গ্রহণকালে ওসি সাইফুল ইসলাম ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আপ্যায়নের ব্যবস্হা করেন একই সঙ্গে অসুস্থতার সময়ে খোঁজখবর নেওয়া ও শুভকামনা জানানোর জন্য সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের নেতৃবৃন্দ ও সদস্যরা ওসি সাইফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews