1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মা-মেয়ের সংগ্রামে লেখা মুক্তিযুদ্ধের এক অন্তরালের গল্প লাখাইয়ে সংঘর্ষে যুবক নিহত বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন্সের পাশাপাশি থাকবে দৈনিক ভাতাও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বর্ষ আজ হবিগঞ্জে নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মুসলিম হ্যান্ড-এর সহযোগিতা সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক ও কমিটি গঠন ২৩ দিনেই বদলে গেল চুনারঘাট থানার চিত্র: জনআস্থার নতুন ভরসা জনবান্ধব ওসি সাইফুল ইসলাম চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা  ভারতীয় শাড়িসহ আশুগঞ্জে চুনারুঘাটের দুই যুবক গ্রেপ্তার

লাখাইয়ে সংঘর্ষে যুবক নিহত

পারভেজ হাসান, লাখাই:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের (শামপুর) টেপাইয়া বন্দ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজমুল হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মৃত রইছ আলীর বড় ছেলে নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় অপরপক্ষের গিয়াস উদ্দিনও আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে টেপাইয়া বন্দ এলাকায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এ সময় আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় নাজমুল গুরুতর আহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে নাজমুলের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সংঘর্ষের ঘটনায় অপরপক্ষের গিয়াস উদ্দিনও আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews