1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন্সের পাশাপাশি থাকবে দৈনিক ভাতাও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বর্ষ আজ হবিগঞ্জে নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মুসলিম হ্যান্ড-এর সহযোগিতা সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক ও কমিটি গঠন ২৩ দিনেই বদলে গেল চুনারঘাট থানার চিত্র: জনআস্থার নতুন ভরসা জনবান্ধব ওসি সাইফুল ইসলাম চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা  ভারতীয় শাড়িসহ আশুগঞ্জে চুনারুঘাটের দুই যুবক গ্রেপ্তার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, পরিকল্পিত নগরায়ন ও সমন্বিত উন্নয়নে নতুন দিগন্ত চুনারুঘাট থানার দারোগা সজল আসামী ধরেও ছেড়ে দিলেন অন্য পুলিশের তদবিরে

হবিগঞ্জে নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মুসলিম হ্যান্ড-এর সহযোগিতা

হবিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের খোয়াই নদীর ভাঙ্গনে গত ২৪ আগষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মুসলিম হ্যান্ড-এর সহযোগিতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ কার্যক্রমের আওতায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন এবং বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন ও মক্রমপুর ইউনিয়নের বন্যাকবলিত মোট ১ হাজার ৪ শ ৬৫ জন মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বন্যার কারণে এসব এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটের পাশাপাশি অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটের মুখোমুখি হয়। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণসামগ্রী বিতরণের সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

উল্লেখ্য হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাধে দেড় মাস পর আবারো ভাঙ্গন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে লস্করপুর, বৈদ্যেরবাজার, সুঘর সহ ২০ টি গ্রাম। কৃষিপ্রধান লস্করপুর ইউনিয়নের সজ্বি, পাকাধান নষ্ট হয়ে গেছে। পানির তীব্র স্রোতে মিরপুর-ধুলিয়াখাল সড়ক বন্ধ হয়ে গেছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews