1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতীয় শাড়িসহ আশুগঞ্জে চুনারুঘাটের দুই যুবক গ্রেপ্তার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, পরিকল্পিত নগরায়ন ও সমন্বিত উন্নয়নে নতুন দিগন্ত চুনারুঘাট থানার দারোগা সজল আসামী ধরেও ছেড়ে দিলেন অন্য পুলিশের তদবিরে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের দিন চুনারুঘাটের গর্বিত সন্তান ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞা ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত  দৈনিক কালনেত্রের সহকারী সম্পাদক হলেন মনির সরকার চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ আশ্বাসের বৃত্তে বন্দী এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা  পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন: কোরআন কী বলে? দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, পরিকল্পিত নগরায়ন ও সমন্বিত উন্নয়নে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পরিকল্পিত নগর উন্নয়ন, সুষম অবকাঠামো তৈরি ও জনদুর্ভোগ নিরসনে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কাজের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য সামনে রেখে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.)-এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমি সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সিলেট নগরীর নাইওয়ারপুরস্থ অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেন, অতীতে সরকারি দপ্তরগুলোর মধ্যে আন্তঃসমন্বয় না থাকায় একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি, গ্যাস ও পানির পাইপলাইন কাটা এবং পুনরায় বসানোর মতো ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে নগরবাসীকে। এতে বারবার বাজেট ও সময়ের অপচয় ঘটেছে। এ ধরনের উন্নয়নজনিত জটিলতা বন্ধ করে পরিকল্পিত নকশা ও সঠিক পরিকল্পনা অনুযায়ী সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করাই হবে সিউকের মূল লক্ষ্য।
তিনি আরও ঘোষণা দেন, আগামী শীতের শুরু থেকেই সিলেট বিভাগ ও নগরীর মেগা উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে। সিলেট বিভাগের চার জেলার প্রতিটি উপজেলায় গ্রামীণ সড়ক পুনর্র্নিমাণ ও আধুনিকায়নে প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প সরকারের অনুমোদনের চূড়ান্ত অপেক্ষায় রয়েছে। এছাড়া নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা স্থায়ী নিরসনে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার ভৌত কাজ সরাসরি মাঠে শুরু হবে।

নগরবাসীর বিনোদন ও বায়ুমান নিশ্চিত করতে সিলেট পুরাতন কারাগারের জায়গায় একটি দৃষ্টিনন্দন ও বিশাল পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে, যা শহরের প্রধান ‘ফুসফুস’ ও পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানের উদ্বোধক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি সিলেটকে মাস্টার প্ল্যানের আওতায় এনে আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সিলেটের দ্রুত বর্ধনশীল নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই অবকাঠামো তৈরি করাই মূল লক্ষ্য। পাহাড়-টিলা ও জলাশয় রক্ষা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, যানজট নিরসন এবং অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ রোধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে মেগা প্রকল্পের নামে অর্থ পাচার ও অপচয় হলেও টেকসই নগরায়ন হয়নি। বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে মাস্টার প্ল্যান প্রণেয়ন ও উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কাজ সফলভাবে এগিয়ে চলছে।

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও গোলাজার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি, সংসদ সদস্য তাহসিনা রূশদী লুনা (সিলেট-২), এম এ মালিক (সিলেট-৩) ও এডভোকেট এমরান আহমদ চৌধুরী (সিলেট-৬)। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, এসএমপি পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন,পুলিশ সুপার ড.চৌধুরী যাবের সাদেক, জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম,সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী,কবি ও বাচিক শিল্পী সালেহ আহমেদ খসরু, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি জিয়াউর রহমান,সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক নজরুল ইসলাম,গল্পকার সেলিম আউয়াল, এডভোকেট আব্দুল মুকিত অপি,সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলী,নিউজ বাংলার সম্পাদক খায়রুল আলম সুমন,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews