1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের গর্বিত সন্তান ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞা ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত  দৈনিক কালনেত্রের সহকারী সম্পাদক হলেন মনির সরকার চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ আশ্বাসের বৃত্তে বন্দী এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা  পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন: কোরআন কী বলে? দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল

চুনারুঘাটের গর্বিত সন্তান ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞা ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত 

মহিবুর তালুকদার শিবলু
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দক্ষিণ চুনারুঘাটের গর্বিত সন্তান ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞা ৪৮তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে বাংলাদেশের একজন প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞা ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুনশি শফিকুর রহমান জামালের বড় মেয়ে। তাঁর মা টেকারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়া ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞার ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে গেজেটভুক্ত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পরিবারের সদস্যরা জানান, তাঁর এই অর্জনের পেছনে দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে আরও বড় অবদান রাখবেন—এমন প্রত্যাশা পরিবারের।
দক্ষিণ চুনারুঘাটের প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে গেজেটভুক্ত হওয়ায় ডা. মুনশি মুনতারিন জামাল প্রজ্ঞাকে নিয়ে গর্বিত এলাকাবাসী। তাঁর এই সাফল্য এলাকার তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews