1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে গ্যাস লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল, সংস্কারে নেই উদ্যোগ! ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা ‎ চুনারুঘাটে গাজীপুর ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৯ জনের বিরুদ্ধে মামলা চুনারুঘাটে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে: প্রবাসীকল্যাণমন্ত্রী চুনারুঘাটে ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ১ চুনারুঘাটে গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতাকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে দৈনিক কালনেত্র-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে আল-আমীন সাঈফী: বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, প্রাণে বাঁচলেন ২৯ বাংলাদেশি

চুনারুঘাটে ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ১

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের জারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জারুলিয়া সাকিনস্থ ফারুক মিয়ার দোকানে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ফারুক মিয়া জারুলিয়া গ্রামের মৃত মুসলিম উদ্দিন মুন্সীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি হলো—চুনারুঘাট থানার মামলা নং-৩৩, তারিখ ১৮ আগস্ট ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক)/২৪(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাইমদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews