1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের আকাশপথে এক অনন্য ইতিহাসের জন্ম দেওয়া নারী- রোকসানা   শায়েস্তাগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরি*মানা লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল নিয়ে বিতর্ক: নিয়োগপ্রাপ্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে ফুঁসে উঠেছে স্থানীয়রা আসামপাড়া বাজারে স্বস্তি: ‘কালনেত্র’ সংবাদ প্রকাশের পর ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ এসএসসি ফলাফলে উপজেলায় প্রথম চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গাজীপুরে ফলাফল বিপর্যয়: সুপারের অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন ক্ষুব্ধ অভিভাবকরা চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদ*ণ্ড চুনারুঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারি পদে ছাত্রলীগের সক্রিয় কর্মী সুজন এসএসসিতে ফল ধসের মধ্যেও আহম্মদাবাদে আশার আলো ইভা  যেভাবে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে

যেভাবে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ সকাল ১০টায়। একপি সাথে পুনর্নিরীক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন বোর্ড থেকে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানান, ১১ থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

এজন্য https://rescrutiny.eduboardresults.gov.bd-এ গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল ফোন নম্বর দিতে হবে।

পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ হলে এ নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

সপ্রত্যেক পত্রের ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো ওপরে দেওয়া পোর্টালের ‘হেয়’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।

ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরো বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুনভাবে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

এ ছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি দেওয়া হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews