
কালনেত্র প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠান নির্বাচন করার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি উপজেলা বা থানা থেকে একটি বালক, একটি বালিকা বিদ্যালয় ও মাদরাসাসহ ৩টি প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। এ তালিকা আগামী ৩ দিনের মধ্যে ইমেইলের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পাঠাতে হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়।
সব জেলা শিক্ষা অফিসারকে এ তথ্য পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি অতিব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।
Presidency University admission (300×250)
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উচ্চপর্যায়ের সভাগুলোতে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তালিকা চূড়ান্তকরণের উদ্দেশ্যে প্রতিটি উপজেলা বা থানা থেকে একটি বালক বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় ও একটি মাদরাসাসহ মোট তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আগামী তিন দিনের মধ্যে (dir-admin@dshe.gov.bd) ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
জেলা শিক্ষা অফিসাররা জেলার অন্তর্ভুক্ত সব উপজেলা বা থানার প্রতিষ্ঠানগুলোর তালিকা একত্র করে পাঠাবেন।
দ.ক.সিআর.২৬