1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামের শ্যামল রায় রিংকু নামে এক ব্যাক্তি গরু ফার্মের আড়ালে করেন ডাকাতি। গতরাতে চুনারুঘাট থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ পুলিশের যৌথ অভিযানে রিংকু রায়ের গরুর ফার্ম থেকে ১১ টি ডাকাতির গরু উদ্ধার করা হয়। রিংকু রায় পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

এ সময় পুলিশ ১১ টি গরু ও দুজন মহিলাকে আটক করে নিয়ে যায়। আটককৃত মহিলাদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, এর আগে গত শনিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১৪ টি গরুবোঝাই একটি পিকআপের মালিককে হাত-পা বেঁধে প্রায় ২ লাখ টাকা ও ৬টি মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ ওঠে। এর আগেও রিংকু রায়ের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি দাবি করেন রিংকু রায় দীর্ঘদিন যাবত জাল দলিল সহ অসংখ্য অপরাধের সাথে জড়িত। এ ঘটনায় গত কাল রবিউল নামে এক ব্যক্তিকে জনতা পিকআপ ভ্যান সহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

চুনারঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন গতরাত্রে আমরা শায়েস্তাগঞ্জ থানা সহ অভিযান পরিচালনা করেছি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews