মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা জালালাবাদ এসোসিয়েশন: ঢাকাস্থ সিলেট বিভাগবাসীর একটি সামাজিক সংগঠন বাহুবলের বিএনপি নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ  চুনারঘাটে নিত্য পণ্যের দাম বৃদ্ধি, টালমাটাল সবজির বাজার আলোর বদলে স্ক্রিন পড়ুয়া জাতির সংকট শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বননির্ভর জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক কর্মশালা

চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মহিবুর তালুকদার শিবলু: চুনারুঘাটে ডাকাতি মামলার এক অভিযুক্তকে প্রায় ১৫ কিলোমিটার ধাওয়া শেষে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। এ সময় অভিযুক্তের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ১৪টি গরুবোঝাই পিকআপের মালিকদের হাত-পা বেঁধে প্রায় ২ লাখ টাকা ও ৬টি মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় রবিউল নামে এক ব্যক্তিকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযুক্ত রবিউলকে একটি প্রাইভেটকারসহ আটক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তিনি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রায় ১৫ কিলোমিটার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চুনারুঘাট শহরে পৌঁছালে স্থানীয় জনতা তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তের বেপরোয়া গাড়ি চালানোর কারণে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার আশঙ্কায় অনেকেই রাস্তা ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার কাছ থেকে হেফাজতে নেয়। পরে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল তাকে থানায় নিয়ে যান এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন জানান, অভিযুক্ত রবিউলের বিরুদ্ধে ইতোমধ্যে ডাকাতি মামলা রুজু করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

দ.ক/এমটিএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews