রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
আলোর বদলে স্ক্রিন পড়ুয়া জাতির সংকট শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বননির্ভর জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক কর্মশালা নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর অনুমোদন, স্বপ্ন পূরণ একধাপ এগিয়ে চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান শায়েস্তাগঞ্জে মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা নারী চা শ্রমিকদের মাঝে ৮৫০ পিস রেইনকোট বিতরণ করলেন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ লটারির মাধ্যমে স্কুলে ভর্তির ফলে মেধাবী শিক্ষার্থীরা হারিয়ে গেছেন: জি কে গউছ সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের টেকসই উন্নয়নে কাজ করছে: এমপি ফয়সল টেকসই অর্থনীতির সমাধান যখন বিজ্ঞানের হাতে- ঝুমি রানী পাল জীবন্ত কবর দেওয়া বাংলার নবাব কন্যার রহস্যময় ইতিহাস

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০০ (তিনশত) ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গালিব চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

ইউএনও বলেন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews