1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

সাতছড়ি সীমান্তে বিজিবি’র ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি ভারতীয় গাঁজা  জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল অদ্য তারিখ সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি বনাঞ্চল এলাকায় বিজিবি টহল পরিচালনার সময় ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারীরা ভারত থেকে পাচারের উদ্দেশ্যে এসব গাঁজা এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল। বিজিবির নিয়মিত টহল তৎপরতার অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মাদকগুলো উদ্ধার করা সম্ভব হয়।

উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের সর্বমোট ৭১.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৩৬ বোতল ভারতীয় মদ, ৬ লিটার বাংলামদ এবং ৫ পিস ইয়াবাসহ ০৬ জন আসামী আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তর করা হয়েছে । সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews