1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

নোয়াখালিতে চুনারুঘাটের দুই মাদক কারবারি আটক

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কালনেত্র প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে ৫কেজি গাঁজাসহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে অবৈধ মাদকসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১) মোঃ জাহাঙ্গীর আলম (৪৩), পিতা: মৃত সোনা মিয়া, সাং- ঘনশ্যামপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, ২) কাউছার (২৪), পিতা: আবদুল কাদির, সাং- হারাজোড়া, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১ টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বজরা শাহী মসজিদ সড়কে সোনাইমুড়ী থানার পুলিশ দল সেখানে তল্লাশি চালায় এবং তাদের হেফাজত থেকে সরাসরি অবৈধ মাদক উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews