1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ রহমত আলী: ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে একটি প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সম্প্রীতি ও সমন্বয়ের লক্ষ্যে পরিবর্তন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মঙ্গলবার রাত ৯টায় হবিগঞ্জ শহরের হোটেল সোনারতরীর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক (অব.) ইলিয়াস বখত চৌধুরী জালাল।

অনুষ্ঠানে প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তোফায়েল খান। এ সময় সভাপতি পদপ্রার্থী হিসেবে ডা. কামরুল হাসান তরফদার এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদের নামসহ পুরো প্যানেলের সদস্যদের পরিচিত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৩৫ সদস্যের এই প্যানেলে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা, সচিব, সেনাবাহিনীর কর্মকর্তা এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বক্তারা বলেন, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মানুষের পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তারা অভিযোগ করেন, সংগঠনটিকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। তবে সংগঠনের গণতান্ত্রিক পরিবেশ ও অংশগ্রহণমূলক নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

দ.ক/আরএ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews