বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ধুলিয়াখাল-দিঘলবাগ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ

বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জুলাই জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত অধ্যাপক এ কে এম হারুনুর রশীদকে বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

কলেজ সূত্র জানায়, অধ্যাপক হারুনুর রশীদ এর আগে একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

কলেজের শিক্ষক ও কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে কলেজের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অধ্যাপক হারুনুর রশীদ সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সংগঠকদের একজন হিসেবেও পরিচিত।

নতুন উপাধ্যক্ষের যোগদানকে ঘিরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

দ.ক/এসআরএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews