শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু স্কুলে গাছের ডাল লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন: অভিযোগ প্রধান শিক্ষকের বিরোদ্ধে নকলের ভীড়ে আসল উধাও! কলঙ্কিত বাহুবলের সাংবাদিকতা- সাজিদুর রহমান চুনারুঘাটে মানিক ভান্ডার গ্রামে হামলা, ভাংচুর ও শ্লীলতাহানি: থানায় মামলা  ​মব জাস্টিস বনাম আইনের শাসন: মাদকের সমাধান কোন পথে? সীমান্তের শীর্ষ গরু চোরাকারবারি তাহের, বাবরুর গনিষ্ট সহচর চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আজমিরীগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা শায়েস্তাগঞ্জে মাদকসহ আটক ২: মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

চুনারুঘাটে মানিক ভান্ডার গ্রামে হামলা, ভাংচুর ও শ্লীলতাহানি: থানায় মামলা 

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যের স্ত্রী ও মেয়েদের উপর হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, সোমবার ১৩ জুলাই আনুমানিক (০৪) ঘটিকার সময় মানিক ভান্ডার গ্রামের স্থানীয় মুরুব্বি হবিব খানের সাথে দেখা করতে যান গাজীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশ্রব উল্লা। এসময় নিম্মত আলী ও কাজল মিয়ার নেতৃত্বে একদল লোক তার ও তার স্ত্রীর উপর প্রাণনাশের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে তাহারা তাদের বসত ঘরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও হামলা চালিছে।

অপরদিকে আশ্রব উল্লার দুই মেয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাদের গতিরোধ করা হয়। অভিযোগে বলা হয়, এসময় তাদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ১নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদা আলী বলেন, “আমি ঘটনাটি শুনেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

স্থানীয় এলাকাবাসীও এই ঘৃণ্য ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews