1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

শায়েস্তাগঞ্জে মাদকসহ আটক ২: মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আল-আমিন সাঈফী : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া গ্রামে মাদকসহ জনতা কর্তৃক আটক দুই ব্যক্তিকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার লেঞ্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্তরা হলেন,বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কাইটপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ মুকসুদ মিয়া (৩৭) এবং শায়েস্তাগঞ্জ পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল হাদিমের ছেলে সুমন মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় লেঞ্জাপাড়া এলাকায় সন্দেহভাজন হিসেবে মুকসুদ ও সুমনকে আটক করে স্থানীয় জনতা। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাদের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটকের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে দুইজনের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় স্থানীয় সাবেক কাউন্সিলর ফাহিন হুসাইনসহ এলাকার শতাধিক যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর এমন সচেতনতা এবং প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দ.ক/এএএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews