বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুনারুঘাটে পূবালী ব্যাংকের মতবিনিময় সাতছড়ি উদ্যানে উচ্ছেদ অভিযান: আতঙ্কে খাবার ফেলে বেরিয়ে গেলেন পর্যটকরা বাহুবলে ৯৭ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ৫ সিলেটে যোগদান করেছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি বাহুবলে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার, পিকআপ জব্দ পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই বাহুবলে চলছে পাল্টা সংবাদের লড়াই : মূলধারার সাংবাদিকরা উদ্বিগ্ন বাহুবলে ডাবল মার্ডার মামলার পলাতক আসামি মুশাহিদ গ্রেপ্তার হবিগঞ্জের হাওরাঞ্চলে ৫৫ বিজিবির মানবিক সহায়তা

বাহুবলে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার, পিকআপ জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জসিম উদ্দিন, বাহুবল: হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করেছে পুলিশ।

উদ্ধার হওয়া মদ ও জব্দকৃত গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় *১৪ লাখ ৮৯ হাজার ৫০ টাকা*।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের সাবু মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মিনি পিকআপ তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ *কাউসার (২১)* নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাউসার সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু গ্রামের আব্দুল নূরের ছেলে।

অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. তারিকুল ইসলাম, এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়াসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।

বাহুবল মডেল থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মিনি পিকআপটি থানা হেফাজতে রয়েছে।

এলাকাবাসী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews