1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে অফিস সময়ে কর্মস্থলে নেই উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রবাল রায়

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ড প্রবাল রায় নির্ধারিত সময়ের পরে অফিসে আসা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টা ৪৮ মিনিটে তিনি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অফিসে আসেন। এ সময় অনেক সেবাগ্রহীতাকে অপেক্ষা করতে দেখা যায়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টা থেকে চুনারুঘাট দপ্তর অফিসে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়ে অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিতি দেখা গেলেও ফিল্ড এসিস্ট্যান্ড প্রবাল রায় সকাল ১০টা ৪৮ মিনিটে অফিসে আসেন।

এদিকে প্রাণী সম্পদ অফিসের প্রবাল রায়ের অবস্থান সম্পর্কে জানতে চাইলে পশু অফিসের কয়েকজন কর্মচারী জানান, তিনি দেরিতেই অফিসে আসেন।

আকবর আলী নামে এক কর্মকর্তা জানান, ‘শিশির স্যার অফিসে এসেছিলেন, বাচ্চা অসুস্থ বিধায় পরে চলে গেছেন।’ আর বড় স্যার (উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন) অন্যত্র পোস্টিং নিয়ে চলেগেছে।

পরে সকাল ১০টা ৪৮ মিনিটে অফিসে এসে প্রবাল রায় জানান, আমি আরও আগেই বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেরি হয়ে গেছে।’

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews