
আল আমিন সাঈফী: তরুণদের নেতৃত্ব বিকাশ, নীতিনির্ধারণে অংশগ্রহণ এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ইয়ুথ পলিসি ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ সিলেটের হোটেল নূরজাহান গ্র্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এ কর্মশালায় নেতৃত্ব বিকাশ, কমিউনিটি ইকোসিস্টেম ম্যাপ, ক্ষমতা ও প্রভাব বিশ্লেষণ, স্টেকহোল্ডার ম্যাপিং, জনসম্পৃক্ততা, অ্যাডভোকেসি, নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। দলীয় আলোচনা, উপস্থাপনা ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ খান উল্লাস এবং আমির মোস্তাক আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর। তাঁরা তরুণদের নেতৃত্ব, নীতি-অ্যাডভোকেসি এবং সামাজিক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখার বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আল-আমিন সাঈফী, আলম আহমদ, জোনাক গোস্বামী, শেখ সাদনাতুজ জামান রিচি, মুদাব্বির হোসাইন নাদিম, তাসনিয়া জুনেদ চৌধুরী, আলমগীর মো. রাসেল, আফিয়া আবিদা, উৎস কান্তি দাস, জি. এইচ. মহিউদ্দিন আহমদ মুন্না, তাছীন ছামী, তানজিদা রহমান মিলা, তৃষা ভট্টাচার্য্য, কৃত্য ছত্রী, গোবিন্দ রিকমন, রেদোয়ান রহমান এবং ফারজানা ফেরদৌস।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নীতিনির্ধারণে তরুণদের ভূমিকা, স্থানীয় সমস্যা বিশ্লেষণ এবং কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ সম্পর্কে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। ভবিষ্যতে নিজ নিজ এলাকায় অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
দ.ক/এএস