1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

হবিগঞ্জে ডিবির অভিযানে চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাই ভাঙারি মালামাল, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তামার তার, পিতলের পাত ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বৈদ্যুতিক তামার তার ও ট্রান্সফরমার চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর শ্মশানঘাট সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ শামীম হাসানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি হলুদ রঙের ট্রাকে তল্লাশি চালায়। এ সময় বিপুল পরিমাণ চোরাই ভাঙারি মালামাল উদ্ধার করা হয় এবং মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩১৭ কেজি বৈদ্যুতিক তামার তার, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। এছাড়া ১০৮ কেজি ওজনের ৬৮টি পিতলের পাত, যার মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা এবং ২৯ কেজি লোহা, পিতল ও তামার বিভিন্ন ধরনের পাইপ, যার আনুমানিক মূল্য ১৭ হাজার ৪০০ টাকা। ট্রাক থেকে আরও অ্যালুমিনিয়াম, সিলভার, পিতল, কাচসহ বিভিন্ন ধরনের ভাঙারি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মো. আলী নুর (৪২), পিতা-মৃত সাহেব আলী, স্থায়ী ঠিকানা বানিয়াচং উপজেলার রহমতপুর এবং বর্তমানে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার বাসিন্দা এবং সাগর মিয়া (৩০), পিতা-বকুল মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাজ গ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বৈদ্যুতিক তামার তার, ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও অন্যান্য মূল্যবান ধাতু চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews