শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না, হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চুনারুঘাটে সংবাদ প্রকাশের পর বালু মহাল থেকে ৫টি ওয়াকিটকি উদ্ধার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত বাজারে রাসায়নিক মিশ্রিত আমে সয়লাব : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, তদারকি না থাকায় উদ্বেগ হবিগঞ্জে ডিবির অভিযানে চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার দেশের পাঁচশটি উপজেলা হাসপাতালে দশজন করে আনসার মোতায়েন একটি নিখোঁজ সংবাদ: সন্ধ্যান চায় পরিবার একটি নিখোঁজ সংবাদ  মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চুনারুঘাটে জনতার হাতে ধৃত মাদক ব্যবসার সহযোগি পুলিশ হেফাজতে

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

জিয়াউর রহমান সাজন শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল দাউদনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ‘অনকুল ফার্মেসি’-এর মালিক অনকুল দাশকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ‘আল মাহিন সুইট মিট’-এর মালিক আলী হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‌্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভেজালবিরোধী ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দ.ক/জিএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews