শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

১৫ কেজি গাঁজাসহ রাজার বাজার থেকে ২ কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১) মাধবপুর উপজেলার সঞ্জীব দেব’র ছেলে মোটর ম্যাকানিক সুজন (৩৪).
২) চুনারুঘাট উপজেলার আশ্রাবপুর গ্রামের মাহারাজ মিয়ার ছেলে এমরান মিয়া (২৫)

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে হবিগঞ্জজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক/বিএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews