সারোয়ার নেওয়াজ শামীম: হবিগঞ্জ জেলার মাধবপুর পুলিশের অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ বৃহঃস্পতিবার ভোর রাতে মাধবপুরের তুলসী পুর গ্রামে অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান(৪০) মাধবপুর উপজেলার তুলসী পুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।
স্থানীয়সূত্রে জানাযায়, মিজান দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে অবৈধ মাদক দেশের বিভিন্ন স্থানে প্রাচার করে আসছে।মিজানকে গ্রেফতারে এলাকাবাসী পুলিশের সন্তোষ প্রকাশ করে বলেন আমরা চাই এলাকার মাদক ব্যবসায়ী কে নির্মূল করা হবে।এইসব মাদক ব্যবসায়ীদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্স বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে,মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করুণ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী যথাযত আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান।
দ.ক..২৬