1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

দেশের শীর্ষ মাদক ব্যবসায়ি ফিরোজ কে আটক করেছে চুনারুঘাট পুলিশ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধিঃ দেশের শীর্ষ মাদক কারবারী ফিরোজ মিয়া কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।

গতকাল (২৩ জুন) রাতে চুনারুঘাট থানার ওসি গোপন সংবাদে জানতে পারেন, আহম্মদাবাদ ইউনিয়নের হাড়জোড়া গ্রামের ফালু মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্রাট ফিরোজ মিয়া বাড়ীতে অবস্থান করছেন এবং তার সাথে আরও কয়েকজন মাদক কারবারিসহ গোপন বৈঠক করছেন। খবর পেয়ে পুলিশের চৌকস দল কাদা রাস্তা উপেক্ষা করে তার বাড়ীতে অভিযান করেন।

এ সময় তার ঘরে অবস্থানরত আরেক মাদক সম্রাট ইউনুস মিয়াসহ কয়েকজন পালিয়ে গেলেও ফিরোজ মিয়া তার ঘরের চালের টিন কেটে বড় একটি গাছের ডালে অবস্থান নেন। পুলিশ সারারাত অপেক্ষা করে। সকাল হলে সে বাশঝার হয়ে পানিতে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

কুখ্যাত মাদক সম্রাট ফিরুজ মিয়ার নামে অষ্টগ্রাম থানার মামলা নং-০৬, তাং-১১/১২/২৩খ্রি:, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক)।
টেকনাফ থানার মামলা নং-১৭, তাং-০৬/০৩/২০১৭খ্রি:, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(খ), শেরে বাংলা থানার মামলা নং-২২, তাং-২২/০১/২০২৬খ্রি:, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক)/৪১। এছাড়াও তার নামে মারামারি ও পুলিশের উপর আক্রমণ করার অভিযোগ রয়েছে।

মাদক সম্রাট ফিরোজ মিয়াকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরেছে।হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চলবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews