স্টাফ রিপোর্টার: জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত গ্রন্থপাঠ কার্যক্রম প্রতিযোগিতায় সেবা সাধারণ পাঠাগারের পাঠক সদস্য কৃত্তিকা পাল (দশম শ্রেণি, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) জাতীয় পর্যায়ে ‘সেরাদের সেরা’ নির্বাচিত হয়ে কৃতিত্ব অর্জন করেছে।
২২জুন ২০২৬খ্রি. বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃত্তিকা পাল তার এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী-এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করে।
এদিকে একই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে সেবা সাধারণ পাঠাগারের আরও দুই পাঠক সদস্য সুমাইয়া আক্তার (দশম শ্রেণি, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) এবং সানজিদা আক্তার শারমিন (অনার্স প্রথম বর্ষ, বৃন্দাবন সরকারি কলেজ)। তারাও অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কার গ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং সৃজনশীল ও মানবিক প্রজন্ম গঠনে জাতীয় গ্রন্থকেন্দ্র দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের আয়োজন তরুণদের বইমুখী করতে এবং পাঠচর্চার সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।
দ.ক.সিআর.২৬