চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার উত্তর বাজার এলাকায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দ্বায়ে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (২২ জুন)দুপুর সাড়ে ১২টায় ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাহুবল উপজেলার মিরপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ এমরান মিয়া (৫৪) কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর বিধি ১৬ লঙ্ঘনের কারণে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।
নিষিদ্ধ ঘোষিত মাছ বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দ.ক.সিআর.২৬