1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

রানীগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের করাঙ্গীপাড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ বালু উত্তোলনের কারণে স্থানীয় সড়ক, কৃষিজমি, চারাগাছ ও খেলার মাঠ ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন এলাকাবাসীর একাংশ। একই সঙ্গে এ কার্যক্রমের প্রতিবাদ করায় একটি পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে করাঙ্গীপাড় নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। ভারী যানবাহনের চলাচলে এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষিজমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার প্রতিবাদ করলে একটি প্রভাবশালী মহল তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, বালু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের অডিও রেকর্ড রয়েছে, যেখানে নদী থেকে উত্তোলিত বালুর বৈধতা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া এ বিষয়ে তার কাছে আরও কিছু তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।
অভিযোগকারী বলেন, আমাদের বাড়ির রাস্তা, কৃষিজমি, চারাগাছ ও এলাকার খেলার মাঠ রক্ষার স্বার্থে আমি প্রতিবাদ করেছি। কিন্তু এর কারণে আমাকে, আমার বাবা ও পরিবারের অন্য সদস্যদের হুমকির মুখে পড়তে হচ্ছে।”

এ ঘটনায় তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews