1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে কাজিরখিল সেতুর কাছেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন, সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর ওপর নির্মিত কাজিরখিল সেতুর অতি নিকটবর্তী এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান এবিসি বিল্ডার্সের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সেতু থেকে মাত্র ৫০০ মিটারের মধ্যেই একাধিক ড্রেজার বসিয়ে অব্যাহতভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যা সেতু ও নদী রক্ষা বাঁধের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ কাজিরখিল সেতুর খুব কাছাকাছি অংশে একাধিক ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন চলছে। এতে নদীর তলদেশে পরিবর্তন ঘটার পাশাপাশি সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, কোনো সেতু, কালভার্ট, বাঁধ বা গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না। অথচ আইন উপেক্ষা করে প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলন চালিয়ে গেলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের দেউলগাঁও, কালিরখিল, রানীগাঁও, চাটপাড়া, সুন্দরপুর, গাভিগাঁও, পীরেরগাঁও, পারকুলসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই কাজিরখিল সেতু। সেতুটির কোনো ক্ষতি হলে ওই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।
এই বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, “আমি এই বিষয়ে অবগত না। দ্রুত ব্যবস্থা নিতে এসিল্যান্ডকে নির্দেশনা দিচ্ছি। আপনিও এসিল্যান্ডের সাথে যোগাযোগ করুন।”
 ইজারাদার প্রতিষ্ঠান এবিসি বিল্ডার্সের স্বত্বাধিকারী রাজিয়া খাতুন মুঠোফোনে বলেন, “সেতুর কাছ থেকে বালু উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানি না। আমার ম্যানেজার বিস্তারিত বলতে পারবে।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সেতুর নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।
দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews