1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

মাধবপুরে গ্রাম আদালত বিষয়ে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬

 

আল আমিন সাঈফী : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগ, উপজেলা প্রশাসন ও আদাঐর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকা ও সুবিধাসমূহ জনগণের মাঝে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

কর্মসূচির শুরুতে মৌজপুর বাজার থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে গ্রাম আদালতের কার্যক্রম ও বিচারিক প্রক্রিয়া নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মীর খুরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব জুবায়ের আহমেদ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মীর খুরশেদ আলম বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য একটি সহজলভ্য, কার্যকর ও জনবান্ধব বিচার ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ আদালতের দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয় থেকে রক্ষা পাচ্ছেন।”

ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে উপস্থিত জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া, কার্যক্রম ও সুবিধাসমূহ তুলে ধরা হয়। সভায় জানানো হয়, গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম।

অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে মগসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews