1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত ইয়াসির খান

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

আল-আমিন সাঈফী : শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের (কারিগরি শিক্ষা) ব্যবস্থাপনা কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ ইয়াসির খান।

মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “আমাকে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের (কারিগরি শিক্ষা) ব্যবস্থাপনা কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কারিগরি শিক্ষার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে তিনি বদ্ধপরিকর। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এদিকে, মোঃ ইয়াসির খানের এ মনোনয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীদের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা তাঁর সফলতা কামনা করেছেন এবং কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews