1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

শায়েস্তাগঞ্জে স্বামীর চিকিৎসার অনুদানের টাকা নিয়ে স্ত্রীর পলায়ন

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

 

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে পঙ্গু স্বামীর চিকিৎসার জন্য দেশ-বিদেশের মানুষের দেওয়া অনুদানের টাকা, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে এক গৃহবধূ অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী মোঃ ইমন মিয়া, গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে। তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে ভালোবেসে মোছাঃ শিফা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে দুই পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন প্রবাসে থেকে উপার্জিত অর্থ দিয়ে সংসার পরিচালনা করলেও দেশে ফেরার কিছুদিন পর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হয়।
অভিযোগে বলা হয়, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি নিজের সহায়-সম্বল ও সম্পদ বিক্রি করে ফেলেন। একপর্যায়ে চিকিৎসার খরচ চালাতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে সাহায্যের আবেদন করেন। মানবিক আবেদন সাড়া ফেলে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতায় তার চিকিৎসার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ হয়।

বাদীর অভিযোগ, এই সুযোগে তার স্ত্রী মোছাঃ শিফা আক্তার (পিতা- মোহাম্মদ ফরিদ আলী, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, গ্রাম- আলাপুর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ) বড়লেখা উপজেলার হাতবন গ্রামের ফয়সল আহমেদ সাগরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে চিকিৎসার জন্য সংগৃহীত অনুদানের টাকা, নগদ অর্থ, প্রবাস থেকে আনা সঞ্চয় এবং স্বর্ণালঙ্কার নিয়ে তিনি ঘর ছেড়ে চলে যান।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা নগদ প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, কাপড়চোপড় এবং ফেসবুকের মাধ্যমে সংগৃহীত প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান নিয়ে চলে যায়। এ ঘটনায় বাদী আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেন।

এ ঘটনায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩৮০, ৪৯৪, ৪৯৬, ৪৯৭ ও ৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী ইমন মিয়া অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নিরূপণ করা হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews