1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে সিলিকা বালু পাচার কালে ১ জনকে কারাদন্ড, মুল হোতারা অধরা

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধিঃ সিলিকা বালু পাচার করার সময় হাতেনাতে আটক করে নুর রহমান (৩৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা প্রশাসন চুনারুঘাট।

আজ শনিবার(০৬ জুন) ভোর ৪ টায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর নিশান অফিসের সামনে রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি)মো: তৌফিক আনোয়ার। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ উপস্থিত ছিলেন।

এর পুর্বে রাত সাড়ে ১২ টায় ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৩০০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পরবর্তীতে, ভোর ৪টায় জব্দকৃত বালু অবৈধভাবে ট্রাকে লোড করার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং বালুভর্তি ট্রাকসহ ট্রাকের চালককে আটক করা হয়। অবৈধভাবে সিলিকা বালু পরিবহন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১১ লঙ্ঘনের কারণে ট্রাকচালক মোঃ নূর রহমান, পিতা: মৃত রশিদ মিয়া, সাং-বেজোড়া, জগদীশপুর, মাধবপুর-কে একই আইনের ১৫(১) ধারায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দীর্ঘদিন যাবত চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর, কালিশিরী, আমু চা বাগান, নালুয়া চা বাগান, গাজীপুর ইউনিয়নের মুহরী ছড়া ও ইছাালিয়া ছড়া থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews