1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে অবৈধ বালু পরিবহনে অভিযান, ট্রাক্টরসহ ৩জনের কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

চুনারুঘাটে অবৈধ বালু পরিবহনে অভিযান, ট্রাক্টরসহ ৩জনের কারাদন্ড

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে একটি বালুভর্তি ইজিবাইক ও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ সময় ট্রাক্টরে থাকা তিন ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২ জুন) উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালুভর্তি একটি ইজিবাইক জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলের অদূরে আরও একটি সিলিকা বালুভর্তি ট্রাক্টর আটক করা হয় এবং ট্রাক্টরে থাকা তিনজনকে আটক করা হয়।

অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃত দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদরগাজী বাজার সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও প্রায় ৬০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

প্রশাসন জানিয়েছে, চুনারুঘাট উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews