1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন

হবিগঞ্জে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে এমপি শাম্মি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‎শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩০ মে) আসর নামাজের পর হবিগঞ্জ শহরের সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এমপি শাম্মি আক্তার।

‎শাম্মি আক্তার শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

‎এ সময় জেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপির উক্ত আলোচনা সভা শুরু করার পূর্বে এমপি শাম্মি আক্তার বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসে ও জজকোর্টের আঙ্গিনায় শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নিম গাছের চারা রোপনে অংশগ্রহন করেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদ ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট