বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

আহম্মদাবাদ বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সোহেল চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়বাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অত্র ইউনিয়নের সাবেক ২ বারের মেম্বার ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহেল চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলিম উম্মাহর জীবনে পবিত্র ঈদুল আজহা আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি- এই কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সমাজের ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি।

সোহেল চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি ৪নং ওয়ার্ড বাসীসহ আহম্মদাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews