মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা: আসাদ ঠাকুর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক কালনেত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসাদ ঠাকুর।

বৃহস্পতিবার (২৮ মে) তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিবছর আমাদের জীবনে সীমাহীন আনন্দ আর প্রেম, প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসে। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল আজহা র আবেদন চিরন্তন। ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তাই ধনী-গরীব, নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।

ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার কামনা করেন আসাদ ঠাকুর।

কবি, লেখক ও সাংবাদিক আসাদ ঠাকুর তার শুভেচ্ছা বার্তায় দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

দ.ক.শুভেচ্ছা.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews