1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ আটক ২

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬

 

জিয়াউর রহমান সাজন, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। রোববার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন কদমতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কদমতলী এলাকায় জাবেদ মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানো মতে ঘরের শয়ন কক্ষের খাটের নিচে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে মো. কালাম মিয়ার হেফাজত থেকে ২০ কেজি এবং আনোয়ারা আন্নার হেফাজত থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটকরা হলেন— মো. কালাম মিয়া (৬০) ও আনোয়ারা আন্না (২৪)। তাদের বাড়ি চুনারুঘাট উপজেলার বরগপুর এলাকায়।

র‌্যাব জানায়, আটকরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews