1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

কালনেত্র প্রতিনিধি: চুনারুঘাট থানার রাজার বাজার এলাকায় মাদকের ছড়াছড়ি বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, এই বাজারজুড়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা, যেখানে দিন-রাত সমান তালে বিক্রি হচ্ছে ইয়াবা, বাংলা মদ ও গাঁজা।

স্থানীয়রা জানান, নদীর পূর্ব পাড়ের বাসিন্দা জয়নাল মিয়াসহ আরও বেশ কয়েকজন মাদক ব্যবসা করায় মাদকসেবীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে সুশীল সমাজ ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে রাজার বাজারসহ আশপাশের এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মাদকের ভয়াবহ ঝুঁকিতে পড়বে।

চুনারুঘাট থানার আওতাধিন রাজার বাজার অঞ্চলকে মাদক মুক্ত করতে স্থানীয়রা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট