বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

বিভাগীয় বিজ্ঞান মেলায় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্য

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

 

স্টাফ টিপোর্টার: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের আল-বেরুনী বিজ্ঞান ক্লাবের সদস্যরা ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে।

গত ১৫-১৭ মে-২০২৬খ্রি: তিনদিন ব্যাপী সিলেট বিভাগের চার জেলার স্কুল, কলেজ ও বিশেষ গ্রুপ—এই তিন ক্যাটাগরিতে জেলা পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক এই আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক মনন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় অনন্য ভূমিকা রাখছে। বিজ্ঞান মেলা-বিজ্ঞান অলিম্পিয়াড-বিজ্ঞান কর্মশালাসহ নানান বিজ্ঞান ভিত্তিক আয়োজনে নিয়মিত অংশগ্রহণ করে আসছে।

বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews