1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

চুনারুঘাটে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা,মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

 

​চুনারুঘাট, প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ জুবায়ের আহমদ (২৪) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ​

রোববার (১০ মে) সকালে চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের আমকান্দি আবু হুরায়রা নুরানী মাদ্রাসায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত জুবায়ের বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিল।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো সে সকালে মসজিদে আরবি পড়তে যায়। নিয়মিত হুজুর অনুপস্থিত থাকায় বদলী শিক্ষক হিসেবে জুবায়ের আহমদ শিক্ষার্থীদের পাঠদান করে। পাঠদান শেষে সকাল আনুমানিক ৮টার দিকে জুবায়ের কয়েকজন ছাত্রীকে টিফিন বাটি ধোয়া ও মাদ্রাসা ঝাড়ু দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী মাদ্রাসায় নিয়ে যায়। ​কৌশলে অন্য ছাত্রীদের বারান্দায় ও বাইরে পাঠিয়ে দিয়ে জুবায়ের ওই ছাত্রীকে নিজের রুমে নিয়ে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে সে ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে তার পরনের কাপড় খোলার চেষ্টা চালায়। এসময় ছাত্রীর চিৎকার এবং বাইরে থাকা অন্য সহপাঠীদের ডাকাডাকিতে লম্পট শিক্ষক জুবায়ের দরজা খুলতে বাধ্য হয়। ভিকটিম দৌড়ে বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টি অবগত করে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা মোঃ জামাল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই চুনারুঘাট থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিযুক্ত জুবায়ের আহমদকে গ্রেফতার করে। ​

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,”নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews