1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

আজমিরিগঞ্জে নাইট গার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বন্দর থানায় স্বামীর বিরুদ্ধে তালাক দিয়ে সন্তানকে নিজের কাছে আটকে রাখা এবং সংসার করার আশ্বাসে একাধিকবার ধর্ষণের অভিযোগ স্ত্রীকে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন রাখার ও বাচ্চা কে রাখার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানার সৈয়দিয়া এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের মেয়ে মোছাঃ সুখি আক্তার (২৭) প্রায় ৯ বছর আগে একই এলাকার জি এম ফরহাদ (৪০)-কে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে।

লিখিত অভিযোগে সুখি আক্তার উল্লেখ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। প্রায় দেড় মাস আগে তাকে একটি তালাক নোটিশ পাঠানো হয়।

পরে গত ২৪ মার্চ ২০২৬ তারিখে পুনরায় সংসার করার কথা বলে বাসায় রাত্রী যাপন করে তাদের বড় ছেলে সিফাত নিবির (৮)-কে নিয়ে জি এম ফরহাদ সিলেটের আজমিরীগঞ্জ নিজ কর্মস্থলে চলে যান।সেখানে যাওয়ার পর থেকে তিনি আর স্ত্রী বা পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ মার্চ সুখি আক্তার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ নিজ কর্মস্থলে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাদের মধ্যে সমাধান হয়।

জি এম ফরহাদ সঙ্গে আজমিরীগঞ্জ ভাড়া বাসায় দুদিন রাত্রিযাপ করেন। সংসার করার আশ্বাসে একাধিকবার ধর্ষণ করেন। পরে জি এম ফরহাদ তাকে বরিশালে মালামাল আনতে পাঠিয়ে দেন।

মালামাল নিয়ে সিলেটের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে আসার কথা বলা পর গত ১ মে যোগাযোগ করলে জি এম ফরহাদ জানিয়ে দেন,তিনি আর সংসার করবেন না এবং সন্তানকেও ফেরত দেবেন না।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, গত দুই মাস ধরে তিনি ও তার ছোট মেয়ে ফারিয়া তুলি(৪) কোনো ধরনের ভরণপোষণ পাচ্ছেন না। এমনকি বর্তমানে তার ছেলের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুখি আক্তার।
উল্লেখ্য জিএম ফরহাদ আজমিরিগঞ্জের খাদ্য গোদামের নাইট গার্ড হিসেবে কর্মরত।

এ বিষয়ে অভিযুক্ত জি এম ফরহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,, আমি অসুস্থ অবস্থায় ছুটিতে বাসায় আছি। এই মুহূর্তে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারছি না।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি আমরা গুরুত্বের সাতে দেখছি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews