1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

চুনারুঘাটের অপরাধ জগত! কা ল নে ত্র

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

আসাদ ঠাকুর: সরকারি ঘোষণা অনুযায়ী সারাদেশে শুরু হয়েছে মাদক বিরোধী অভিযান। হবিগঞ্জের চুনারঘাটে যার ছিটে ফোটাও নেই। অভিযানের পরিবর্তে মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে চা খায় পুলিশ। ইতিপূর্বে ডিবি মাঝে মাঝে অভিযান চালালেও বর্তমানে তাও লক্ষ্য করা যাচ্ছে না।

তথ্য অনুসন্ধান কালে জানাগেছে- চুনারঘাট উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনিয়নের সর্বত্র মাদকের ছড়াছড়ি। অত্র উপজেলায় এমন কোন গ্রাম নেই যেখানে মাদক নেই। বিশেষ করে গাজীপুর, আহম্মদাবাদ ও দেওরগাছ ইউনিয়নের আওতাধীন এলাকায় মাদকের প্রবনতা বেশি। এখানকার মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের রয়েছে দহরম মহররম সম্পর্ক।

আরও জানাযায়, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা মাদক ব্যবসায়ী। ফলে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলে হয়রানির শিকার হতে হয় প্রতিবাদ কারীদের। শেষে পুলিশও পক্ষ নেয় মাদকের সাথে জড়িতদের।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে- বাংলাদেশের আইনে মাদক ব্যবসায়ীদের বেলায় আইন কঠোর হলেও পুলিশ আটককৃত ব্যাবসায়ীদের আদালতে দেওয়া হয় সেবনকারী হিসেবে। ফলে মামলা থেকে সহজেই অব্যহতি পায়। বের হয়ে শুরু করে আবার ব্যাবসা।

চুনারুঘাটে দিনদিন বাড়ছে মাদকের থাবা। যুব সমাজ হচ্ছে ধ্বংস। যুব সমাজ রক্ষায় চুনারঘাটকে মাদক মুক্ত করতে মাদক মাফিয়া আঃ হাই এর মতো সকল রাগব বোয়ালদের গ্রেফতার চায় চুনারঘাট উপজেলাবাসী

দ.ক.অপরাধ.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews